ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজার শান্তি পরিকল্পনায় হামাসের সিদ্ধান্তের শেষ সময় রোববার সন্ধ্যায়: ট্রাম্পের সর্তকী বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৫:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
গাজার শান্তি পরিকল্পনায় হামাসের সিদ্ধান্তের শেষ সময় রোববার সন্ধ্যায়: ট্রাম্পের সর্তকী বার্তা ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার সংকট এবং শান্তি পরিকল্পনার বিষয়ে হামাসকে রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছেন। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইস্রায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিক বৈঠকের পর ট্রাম্প ২০ দফার একটি শান্তি প্রস্তাব প্রকাশ করেন, যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আনার লক্ষ্যে তৈরি।
 

এই প্রস্তাব অনুযায়ী, হামাস যদি যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইস্রায়েলি জীবন ও মৃত সব বন্দিকে মুক্তি দিতে হবে এবং হামাসকে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। এর পর একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে ‘দ্য বোর্ড অব পিস’ নামের অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ট্রাম্প উল্লেখ করেন, ইস্রায়েল ও আরব নেতারা এই পরিকল্পনাটি ইতোমধ্যে মেনে নিয়েছেন এবং এখন শুধু হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে।
 

ট্রাম্প শুক্রবার (৩ অক্টোবর) আবারও হামাসকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, এই শান্তি পরিকল্পনায় সম্মতি না দিলে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি হুমকি দিয়ে বলেছেন, হামাসের সদস্যরা এখন সামরিকভাবে ঘেরাও এবং তৎক্ষণাৎ তাদের জীবন শেষ করে দেওয়া হবে। সংকটের মধ্য দিয়ে পড়া নিরীহ ফিলিস্তিনি জনগণকে তিনি গাজার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করেছেন এবং ত্রাণ কার্যক্রমে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
 

অন্যদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জানিয়েছেন যে তাদের শিগগিরই মার্কিন সরকারের প্রস্তাবে মতামত জানানো হবে, তবে তারা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্যে সময়বদ্ধ সিদ্ধান্ত নেবেন না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।