ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে ৬ জন আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:০৩:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস উল্টে ৬ জন আহত ছবি সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে টানেলের কাঠামো অক্ষত রয়েছে এবং কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
 

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল জানান, পতেঙ্গা অভিমুখে যাওয়া বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং টানেলের যান চলাচল স্বাভাবিক করা হয়।
 

আহতরা হলেন— শাহাজাদি (২১), রানী আক্তার (৩১), মো. ফয়সাল (৪৫), মো. ফারুক (৫৩), মুনতাসির ওমর মিনহাজ (১২) এবং সালাউদ্দিন (৩৫)।
 

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রিদোয়ান জানান, প্রাথমিক চিকিৎসার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।