ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৫০, শতাধিক আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০৮ বার পঠিত
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৫০, শতাধিক আহত সংগৃহীত ছবি
 

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়ায় কমপক্ষে ৫০ জন নিহত এবং একশোর বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে, যা এলাকার জন্য গভীর শোক এবং উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
 

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসারনাসের (ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও এক ব্রিফিংয়ে জানান, এই বিপর্যয় থেকে এখন পর্যন্ত ৫০ জন মৃত ও ১০৪ জন জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে তল্লাশি চলছে।
 

ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু স্কুলভবনের পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো স্কুল ক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনের আশপাশে ছিলেন।
 

স্কুলের কয়েকজন শিক্ষক জানান, শ্রেণীকক্ষ বৃদ্ধির জন্য স্কুলের ছাদে নতুন তলার নির্মাণ কাজ চলছিল। তবে প্রয়োজনীয় ফাউন্ডেশন ছাড়াই এই কাজ শুরু করা হয়েছিল, যা ভবনটির স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। কর্তৃপক্ষ এই সুরক্ষা বিষয়টিকে উপেক্ষা করায় এই দূর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
 

এ ঘটনায় স্থানীয় ও জাতীয়ভাবে উদ্ধার তৎপরতা ও তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নির্মাণ নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ জোরদারের দাবি উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।