ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:২৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:২৪:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর রাতেই তার মরদেহ নিজ শহর চট্টগ্রামে নেওয়া হয়, যেখানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 

দীর্ঘ পেশাগত জীবনে অধ্যাপক তোফায়েল আহমেদ দেশের স্থানীয় সরকার কাঠামো ও প্রশাসন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঘোষিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও নিয়োগ পান, যেখানে তাঁর গবেষণা, চিন্তা ও দিকনির্দেশনা এখনো নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
 

১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক (১৯৭৬) ও স্নাতকোত্তর (১৯৭৭) ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর সমৃদ্ধ একাডেমিক জীবন, গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতা তাঁকে দেশের স্থানীয় সরকার সংস্কারে এক প্রভাবশালী নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।