ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে যুক্তরাষ্ট্রের ‘যুব নেতৃত্ব প্রকল্প’: উন্নয়ন নাকি রাজনৈতিক প্রভাব বিস্তার?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৮:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
নেপালে যুক্তরাষ্ট্রের ‘যুব নেতৃত্ব প্রকল্প’: উন্নয়ন নাকি রাজনৈতিক প্রভাব বিস্তার? ছবি: সংগৃহীত
ফাঁস হওয়া এক নথিতে প্রকাশ পেয়েছে, নেপালে তরুণ উন্নয়নের নামে যুক্তরাষ্ট্র একটি গোপন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। প্রকল্পটির লক্ষ্য ছিল দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করা এবং দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের প্রভাব কমানো।
 
ওয়াশিংটনভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) ২০২২ সালে একটি প্রতিবেদনে দাবি করে যে নেপাল বিদেশি প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেই নেপালে প্রভাব বাড়ানোর জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা গ্রহণ করেছিল।
 
“Yuva Netritwa – Youth Leadership: Transparent Policy” নামে চালু হওয়া এই প্রকল্পে প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার ব্যয় হয়। অর্থের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ, প্রতিবাদ সংগঠিত করা, রাজনৈতিক তথ্য সংগ্রহ এবং ওয়াশিংটন সফরের আয়োজন করা হয়েছিল।
 
বিশ্লেষকদের মতে, এই সময়েই নেপালে Gen-Z নেতৃত্বাধীন আন্দোলন জোরদার হয় এবং তখনকার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকারের পতন ঘটে। ঘটনাপ্রবাহ প্রকল্পের সময়সীমার সঙ্গে মিলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র নেপালের তরুণদের ব্যবহার করে এক ধরনের নরম রাজনৈতিক পরিবর্তনের কৌশল নিয়েছিল।
 
অনেকে মনে করছেন, এটি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা শুধু নেপাল নয়, ভারতের প্রতিবেশী অন্যান্য দেশেও প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।