ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান, উপসাগরীয় দ্বীপ নিয়ে কড়া সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:১৯:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান, উপসাগরীয় দ্বীপ নিয়ে কড়া সতর্কবার্তা ছবি: সংগৃহীত
পারস্য উপসাগরের তিনটি কৌশলগত দ্বীপ আবু মুসা, ছোট তুনব ও বড় তুনব নিয়ে বিরোধ নতুন করে তীব্র হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি ইরানকে এসব দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তেহরান কড়া প্রতিক্রিয়া জানায়। এর পরিপ্রেক্ষিতে ইরান ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দিয়েছে।
 
ঐতিহাসিকভাবে দ্বীপগুলো ১৯০৩ সাল থেকে ব্রিটিশ দখলে ছিল। ১৯৭১ সালে ব্রিটেন দায়িত্ব হস্তান্তর করলে নতুন গঠিত সংযুক্ত আরব আমিরাত দাবি জানায়, তবে কার্যত দখল নেয় ইরান। তখন থেকেই ইরান ও আমিরাতের মধ্যে মালিকানা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে।
 
গত সোমবার কুয়েতে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরাও যোগ দেন। বৈঠকের যৌথ বিবৃতিতে GCC ও EU দ্বীপগুলোর ওপর আমিরাতের দাবিকে সমর্থন জানায়। এর জবাবে ইরান আজ স্পষ্ট জানিয়ে দেয়, এসব দ্বীপ তার আঞ্চলিক অখণ্ডতার অংশ এবং এ বিষয়ে বাইরের কোনো চাপ মেনে নেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।