ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বহু বছরে প্রথম ‘সত্যিকারের’ নির্বাচন আশা ফেব্রুয়ারিতে: প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৩:৫৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৩:৫৩:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
বহু বছরে প্রথম ‘সত্যিকারের’ নির্বাচন আশা ফেব্রুয়ারিতে: প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে “বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক ভোট” হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্যবিষয়ক দূত রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
 

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য, বিনিয়োগ, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, গণতান্ত্রিক উত্তরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ এবং তার নেতৃত্বে নেওয়া কূটনৈতিক উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।
 

অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা হবে বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
 

গত ১৬ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতি ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা জানান, অতীতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ভুয়া তথ্যপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে যুক্তরাজ্যের সহায়তা, অতি জরুরি।
 

বৈঠকে যুক্তরাজ্যের দূত রোজি উইন্টারটন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার—বিশেষত ব্যবসায়িক বিধি, শুল্ক ও রাজস্ব ব্যবস্থায় পরিবর্তনের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান চলাচল ও ক্লিন এনার্জি খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলোর নেতাদের আলোচনায় অন্তর্ভুক্ত করার উদ্যোগকেও তিনি বিশেষভাবে প্রশংসা করেন।
 

এসময় বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যের গবেষণা ও জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ ক্রয়ের প্রস্তাব এবং উপকূলীয় টহলজাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।