ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৪:০২:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
চাকসু নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ চাকসু ভবন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ভোটগ্রহণের জন্য কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যেসব ভবনে ভোট দেবেন এবং কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইটি ভবনে (ইঞ্জিনিয়ারিং অনুষদে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের জন্য। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,০৫৫ জন।
 
শহীদ রিদয় চন্দ্র তরুয়া ভবনে (কলা ও মানববিদ্যা অনুষদের নতুন ভবন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে শাহজালাল হলের ভোটার সংখ্যা ২ হাজার ৬৬৬জন। এ.এফ রহমান হলের ভোটার সংখ্যা ১ হাজার ৩০৭ এবং আলাওল হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯০ জন।
 
বিজ্ঞান অনুষদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোট দিবেন শাহ আমানত হলের ২ হাজার ২৪৭ জন, শহীদ আব্দুর রব হলের ১৭৭৫ জন, মাস্টার দা সূর্যসেন হলের ৫১৬ জন শিক্ষার্থী।
 
ড. মোহাম্মদ ইউনুস ভবনে (সমাজবিজ্ঞান অনুষদ ভবন) নবাব ফয়জুননেছা হলের ১১৭৯ জন, শামসুন্নাহার হলের ২২৯১ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ২৪৮৭ জন, অতীশ দীপংকর হলের ৬৪৯ জন শিক্ষার্থী ভোট দিবেন।
 
ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ভোট দিবেন, প্রীতিলতা হলের ২ হাজার ৫৫৫ জন, বিজয়–২৪ হলের ২ হাজার ৬০৪ জন, শহীদ ফরহাদ হোসেন হলের ১৭৬০ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১৫৪ জন শিক্ষার্থী।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ তালিকা নির্বাচনকালীন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
 
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ভোটকেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।