ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

খৎনা ও টাইলেনল ব্যবহারে অটিজমের ঝুঁকি দ্বিগুণ—যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কেনেডির উদ্ভট দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৪:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৪:২৩:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
খৎনা ও টাইলেনল ব্যবহারে অটিজমের ঝুঁকি দ্বিগুণ—যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কেনেডির উদ্ভট দাবি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ব্যথানাশক ওষুধ টাইলেনল ব্যবহারের বিরোধিতা আরও জোরদার করেছেন। সাম্প্রতিক এক সতর্কবার্তায় তিনি উদ্ভট দাবি করেন, যেসব ছেলেশিশুর খৎনা করা হয়, তাদের পরবর্তী জীবনে অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।
 

৯ অক্টোবর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে কেনেডি বলেন, দুটি গবেষণায় দেখা গেছে—অল্প বয়সে খৎনা করা ছেলেশিশুদের মধ্যে অটিজমের হার তুলনামূলক বেশি। তার মতে, এই ঝুঁকির অন্যতম কারণ হতে পারে খৎনার পর শিশুদের শরীরে টাইলেনল বা অ্যাসিটামিনোফেন দেওয়া।
 

এর আগে ২২ সেপ্টেম্বর কেনেডি ও ট্রাম্প যৌথভাবে গর্ভবতী নারীদের টাইলেনল সেবন না করার আহ্বান জানান। সেই সময় থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। তাদের দাবি ছিল, টাইলেনলের সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন ভ্রূণের স্নায়বিক বিকাশে প্রভাব ফেলতে পারে, যদিও এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি।
 

ওষুধ প্রস্তুতকারী সংস্থা কেনভিউ, যারা টাইলেনল উৎপাদন করে, জানিয়েছে—তারা চলমান গবেষণাগুলোর ফলাফল পর্যালোচনা করছে। তবে তাদের নিজস্ব বিশ্লেষণ অনুযায়ী, গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেন ব্যবহারের সঙ্গে ভ্রূণের বিকাশে বাধা পাওয়ার কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর ম্যাটার্নাল-ফিটাল মেডিসিন এবং আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত মাত্রায় অ্যাসিটামিনোফেন ব্যবহার গর্ভবতী নারীদের জন্য নিরাপদ।
 

উল্লেখ্য, অ্যাসিটামিনোফেন যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রচলিত ওভার-দ্য-কাউন্টার ব্যথানাশক ওষুধগুলোর একটি, যা দীর্ঘদিন ধরে গর্ভবতী নারী ও শিশুদের জন্যও ব্যবহৃত হচ্ছে।
 

অন্যদিকে, খৎনা নিয়ে চিকিৎসা মহলে ভিন্নমত রয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে, খৎনা এইচআইভি ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) কমাতে সহায়ক হতে পারে। তবে অটিজমের সঙ্গে এর সম্পর্ক বিষয়ে কোনো বৈজ্ঞানিক ঐকমত্য এখনো প্রতিষ্ঠিত হয়নি।
 

বিশেষজ্ঞদের মতে, কেনেডির দাবি আরও বৈজ্ঞানিক যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।