ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বাগেরহাটে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:২৬:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
বাগেরহাটে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগ ছবি সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে ভান্ডারখোলা বাজারে। চিকিৎসক যুগল কৃষ্ণ জানান, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা ও তার সহযোগীরা দুর্গাপূজার চাঁদা হিসেবে তার কাছে দুই লাখ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকি দেয়।

রাতের বেলা দোকানে আগুন লাগার আগে অভিযুক্তদের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পরেই দোকানটি আগুনে পুড়ে যায়। এতে ওষুধ, ফার্নিচার ও আলমারি সহ সব কিছু ছাই হয়ে যায়।

ওসি ফজলুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।