ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এক চার্জেই মোবাইল চলবে ৮০ বছর, রোসাটমের নিউক্লিয়ার ব্যাটারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
এক চার্জেই মোবাইল চলবে ৮০ বছর, রোসাটমের নিউক্লিয়ার ব্যাটারি ছবি: সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের দাবি, একবার চার্জ দিলে এমন নব্য ‘নিউক্লিয়ার ব্যাটারি’ তৈরি করা সম্ভব যা মোবাইল ফোনকে ধারাবাহিকভাবে ৮০ বছর পর্যন্ত চালাতে পারবে। এই প্রযুক্তি মোবাইলের চার্জিংয়ের ধারণাকে পুরোপুরি বদলে দেবে এবং দীর্ঘজীবি, নির্ভরযোগ্য শক্তিসংগ্রহের দিগন্ত খুলে দেবে।
 

নিউক্লিয়ার ব্যাটারিটি রেডিওঅ্যাকটিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণ থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, ফলে কোনো বাইরের চার্জারের প্রয়োজন থাকবে না। এমন সিস্টেমে বিদ্যুৎ বিভ্রাটের ভয়ও থাকবে না। রোসাটমের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ বলেন, এটি শুধু মোবাইলে নয়, মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল বা দূরবর্তী সেন্সরেও ব্যবহার উপযোগী প্রযুক্তি।
 

রোসাটম এই প্রকল্পকে নতুন কোনো অভিসন্ধি হিসেবে না দেখে প্রযুক্তির প্রমাণিত দিকগুলোর নতুন প্রয়োগ হিসেবে বিবেচনা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এখন উচ্চ-শক্তির কার্বন ফাইবার উন্নয়ন করেছে, যা আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানে ব্যবহৃত হচ্ছে। কোমারভ জানান, তারা পুরনো প্রযুক্তির নতুন প্রয়োগ খোঁজার মাধ্যমে ভবিষ্যৎ শক্তি সমাধানে কাজ করছে।
 

গভীর মহাকাশ গবেষণায় নিউক্লিয়ার শক্তিই একমাত্র কার্যকর সমাধান বলে উল্লেখ করে কোমারভ বলেন, একটি ছোট ইউরেনিয়াম পেলেটের শক্তি প্রায় ৪০০ কেজি কয়লার সমান, যা মহাকাশযানের প্রপালশনের জন্য অপরিহার্য। রাশিয়া ইতিমধ্যেই চাঁদে পারমাণবিক শক্তিচালিত ইনস্টলেশন এবং গভীর মহাকাশযানের প্রপালশন সিস্টেম তৈরির জাতীয় প্রকল্প হাতে নিয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।