ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মিসিসিপির লেল্যান্ডে বন্দুকধারীর হামলা: চারজন নিহত, ১২ জন আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:৪২:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মিসিসিপির লেল্যান্ডে বন্দুকধারীর হামলা: চারজন নিহত, ১২ জন আহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লেল্যান্ড শহরে নির্বিচার গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের একটি ব্যস্ত সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 

লেল্যান্ড শহরের মেয়র জন লি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানান, গুলির ঘটনার পরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু হয়, তবে এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে প্রচুর নিরাপত্তা জোরদার করা হয়েছে, আর তদন্তকারীরা অপরাধের কারণ অনুসন্ধান করছেন।
 

স্থানীয় সূত্র জানায়, ওই দিন শহরে ছিল বিশেষ উৎসবমুখর পরিবেশ। যুক্তরাষ্ট্রজুড়ে প্রচলিত ‘হোমকামিং’ দিবস উপলক্ষে লেল্যান্ডের একটি হাইস্কুল আয়োজন করেছিল বার্ষিক ফুটবল ম্যাচ। খেলা শেষে যখন মানুষ বাড়ি ফিরছিল, ঠিক তখনই গোলাগুলির ঘটনাটি ঘটে—যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় গোটা এলাকায়।
 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের এমন ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।