ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কুমিল্লার মুরাদনগরে শিশুসহ ৭ জন শিয়ালের আক্রমণে আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:০৫:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে শিশুসহ ৭ জন শিয়ালের আক্রমণে আহত ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়ায় শনিবার (১১ অক্টোবর) রাতে এক শিয়ালের আক্রমণে শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ভ্যাকসিন (টিকা) প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় আচরণে অস্বাভাবিক এবং পাগলাটে শিয়ালটি প্রথমে দুজনকে পেছন থেকে কামড় দেয়। পরে দৌড়ে পালানোর সময় যাকে সামনে পায়, তাকেও কামড়ায়। ঘটনাস্থলকারীরা একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে হত্যা করে।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের ৯ বছরের জুবায়ের, ১৯ বছরের মোবারক, ৩৮ বছরের মাইনুদ্দিন, ২৩ বছরের আরিফ, ২০ বছরের আবু সাঈদ, ১৭ বছরের রিফাত এবং ৬৪ বছরের চান মিয়া। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের ভ্যাকসিন প্রদান করেন এবং বাড়িতে পাঠানো হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, "রাতের ঘটনায় হাসপাতালে আনা সকলকে প্রাথমিক চিকিৎসা এবং ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কেউ গুরুতর আহত নয়।"

এ ঘটনায় এলাকাবাসীকে শিয়াল বা অন্যান্য বন্যপ্রাণীর প্রতি সতর্ক থাকার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।