ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:৪৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:৪৬:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত ছবি: সংগৃহীত
ইরান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, ইরান পুনরায় চুক্তিতে ফিরতে প্রস্তুত, যদি জাতিসংঘ এমন প্রস্তাব দেয় যা তেহরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌম অধিকার রক্ষায় সহায়ক হয়।
 
গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই আইএইএ-র সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। তেহরান অভিযোগ করেছে, সংস্থাটি পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করছে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক ঘোষণায় ইরান আরও জানিয়েছে, তারা আপাতত ইউরোপীয় দেশগুলোর আয়োজিত কোনো বৈঠকে অংশ নেবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।