ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউরোপে ভ্রমণ নীতি বদল: বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১১:২৭:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ইউরোপে ভ্রমণ নীতি বদল: বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছবি: সংগৃহীত
ইউরোপে ভ্রমণ করতে ইচ্ছুক নন-ইইউ (EU) দেশগুলোর নাগরিকদের জন্য শুরু হয়েছে নতুন যুগের ভ্রমণ পদ্ধতি। এখন থেকে শেনজেন অঞ্চলে প্রবেশের আগে সকল ভিজিটরকে দিতে হবে বায়োমেট্রিক নিবন্ধন—অর্থাৎ মুখের ছবি ও আঙুলের ছাপ। ইউরোপীয় ইউনিয়নের নতুন “এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES)” চালুর মধ্য দিয়ে হাতে পাসপোর্টে সিল দেওয়ার প্রচলিত পদ্ধতি আনুষ্ঠানিকভাবে ইতিহাসে স্থান পেল।
 
নতুন এই ডিজিটাল সিস্টেমের লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা, মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা ভিজিটরদের সহজে শনাক্ত করা এবং ভবিষ্যতে সেলফ-সার্ভিস কিয়স্কের মাধ্যমে দ্রুত ও স্বয়ংক্রিয় ভ্রমণ প্রক্রিয়া চালু করা। নিয়মটি মূলত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিনের স্বল্পমেয়াদি ভিসাধারী পর্যটক ও ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য।
 
ইইউ জানিয়েছে, ভ্রমণকারীদের তথ্য নিরাপত্তার আওতায় ৩ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, আর যদি ভিসা প্রত্যাখ্যাত হয়, তাহলে তা ৫ বছর পর্যন্ত রাখা হবে।
বিমানবন্দর ও সমুদ্রবন্দরে নতুন বায়োমেট্রিক প্রক্রিয়া চালুর কারণে শুরুর দিকে কিছুটা বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় কর্তৃপক্ষ। তারা যাত্রীদের আগে থেকেই ভ্রমণ-সম্পর্কিত প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।