ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চবি চাকসু নির্বাচন ঘিরে বহিরাগতদের আনাগোনার অভিযোগ ভিপি প্রার্থী ইব্রাহীম রনির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৪:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
চবি চাকসু নির্বাচন ঘিরে বহিরাগতদের আনাগোনার অভিযোগ ভিপি প্রার্থী ইব্রাহীম রনির সংগৃহীত ছবি
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন রনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।
 

ইব্রাহীম রনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। তবে আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ এসেছে, যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি, প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন আগামীকালও বজায় থাকে।”
 

তিনি অভিযোগ করেন, “আজ ক্যাম্পাসে অসংখ্য বহিরাগত দেখা গেছে। আমরা আগে থেকেই একটি কুইক রেসপন্স টিম গঠনের প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কমিশনের উচিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া।”
 

অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শাটল ট্রেনের অতিরিক্ত শিডিউল দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, “শহর থেকে ভোট দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।”
 

রনি আরও বলেন, “নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে নারী হেনস্তার ঘটনা বেড়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অনেক নারী প্রার্থী হননি, মূলত সাইবার বুলিংয়ের কারণে। আমাদের দলের প্রার্থীরাও এর শিকার হয়েছেন। আমরা চাই, কোনো বোন যেন যৌন হয়রানির শিকার না হন।”
 

তিনি দাবি করেন, চাইলে প্রশাসন ভোটগ্রহণের দিনই ফলাফল প্রকাশ করতে পারে। “ভোট শেষে ৬-৭ ঘণ্টার মধ্যে, রাত ১২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব,” বলেন তিনি।
 

এ সময় নিজের ইশতেহার পুনর্ব্যক্ত করে ইব্রাহীম রনি জানান, “আমরা ১২ মাসে ৩৩টি সংস্কারের পরিকল্পনা দিয়েছি, যার মধ্যে ৯টি মূল ফোকাস পয়েন্ট থাকবে। ইনশাআল্লাহ, এসব বাস্তবায়নে কাজ করব।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।