ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হামাস ফেরত দিলো চার মৃতজিম্মির মরদেহ, গাজায় ত্রাণ সংকট জোরালো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
হামাস ফেরত দিলো চার মৃতজিম্মির মরদেহ, গাজায় ত্রাণ সংকট জোরালো ছবি সংগৃহীত

হামাস মঙ্গলবার ইসরাইলের কাছে চার জন জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে। স্থানীয় সময় রাতের দিকে রেড ক্রস কফিনে মরদেহগুলো উদ্ধার করে ইসরাইলি সেনাবাহিনীর কাছে তুলে দেয়। হামাসের এই পদক্ষেপটি আসছে এমন সময়ে যখন ইসরাইল গাজায় মানবিক ত্রাণ সরবরাহ সীমিত করার হুমকি দিয়েছে, যতক্ষণ না নিহত ২৮ জন জিম্মির মরদেহ ফেরত দেয়া হয়।
 

এর আগে, সোমবার হামাস ২০ জন জীবিত এবং চার জন মৃত জিম্মিকে ফেরত দিয়েছে। এই উদ্যোগ ইসরাইল-হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ইসরাইল অভিযোগ করেছে, হামাস চুক্তি লঙ্ঘন করছে এবং তাই গাজায় ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।
 

রেড ক্রস জানিয়েছে, মঙ্গলবার গাজায় ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেয়া হয়েছে। অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে ‘গুরুতর প্রতিক্রিয়া’ দেওয়া হবে। আইডিএফও হামাসকে চুক্তির অংশ বাস্তবায়নের জন্য জোর দিয়েছে এবং সমস্ত জিম্মি তাঁদের পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি করেছে।
 

বিবিসির তথ্য অনুযায়ী, যদিও জীবিত সমস্ত জিম্মিকে ছেড়ে দেয়া হয়েছে, হামাস এখনও ২০ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দিতে পারেনি। এতে করে যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা বাড়ছে। হামাসের দাবি, মৃত জিম্মিদের দেহাবশেষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
 

এদিকে, গাজায় হামাস নেতৃত্ব শত শত নিরাপত্তা বাহিনী নিয়োগ দিয়েছে এবং ইসরাইলের সহযোগিতার অভিযোগে কিছুজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।