ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রেকর্ড রাজস্ব আদায়: প্রথম প্রান্তিকে এনবিআরের আয় ৯০ হাজার কোটি টাকার বেশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৪:৫২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৪:৫২:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
রেকর্ড রাজস্ব আদায়: প্রথম প্রান্তিকে এনবিআরের আয় ৯০ হাজার কোটি টাকার বেশি ছবি সংগৃহীত

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) রেকর্ড ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ে রাজস্ব প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২১ শতাংশে, যা বাংলাদেশের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ রাজস্ব অর্জন। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, অর্থাৎ এবার আদায় বেড়েছে প্রায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা।

শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর, মূসক (মূল্য সংযোজন কর) এবং আমদানি-রফতানি—সব খাতেই নতুন রেকর্ড গড়া হয়েছে। তার মতে, করের আওতা বাড়ানো, কর ফাঁকি প্রতিরোধ, নিয়মিত পরিপালন নিশ্চিতকরণ এবং রাজস্ব পুনরুদ্ধারে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার ফলেই এই সাফল্য এসেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা ২০২৪–২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি। অন্যদিকে, আমদানি ও রফতানি খাতে আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা—তিন অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।

এনবিআর জানায়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনটি প্রধান খাত—আয়কর, মূসক এবং আমদানি-রফতানি—প্রতিটিতেই নতুন রাজস্ব রেকর্ড তৈরি হয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের ইতিবাচক প্রবণতা নির্দেশ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।