ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের অংশগ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৫:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৫:০০:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের অংশগ্রহণ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে “নো কিংস” (No Kings) শিরোনামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ প্রধান শহরগুলোতে অনুষ্ঠিত এসব শান্তিপূর্ণ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেন।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ার ও আশপাশের রাস্তায় হাজারো বিক্ষোভকারী “Democracy not Monarchy” ও “The Constitution is not optional” লেখা প্ল্যাকার্ড হাতে সমবেত হন। আয়োজকদের দাবি, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল; তবে কিছু রাজ্যে সতর্কতামূলকভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করে ফেডারেল সংস্থাগুলোর কাঠামো পুনর্গঠন ও নিজের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেন— যা বিরোধী পক্ষ ও নাগরিক সমাজের সমালোচনার জন্ম দিয়েছে।

বিক্ষোভকারীরা জানান, তারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা সংকোচন ও প্রশাসনিক সিদ্ধান্তে গণতান্ত্রিক ভারসাম্য ক্ষয়ের আশঙ্কা নিয়ে রাস্তায় নেমেছেন। নিউ জার্সির ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রকৌশলী মাসিমো মাসকোলি বলেন, “আমরা সরকারের ওপর নির্ভর করতে পারি না, তাই আমাদেরই লড়তে হচ্ছে।”

এ আন্দোলনে ডেমোক্র্যাটিক রাজনীতিবিদরাও সংহতি জানান। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে লেখেন, “আমেরিকায় কোনো রাজা নেই— আমরা গণতন্ত্র রক্ষায় আপসহীন থাকব।”

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বার্লিন, মাদ্রিদ, রোম, লন্ডন এবং কানাডার টরন্টোতেও অনুরূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। টরন্টোতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা ‘Hands off Canada’ লেখা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।

সূত্র: সিএনএন নিউজ


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।