ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডিএসই–সিএসইতে সূচকের বড় পতন, বেশিরভাগ শেয়ার কমেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৩০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৩০:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
ডিএসই–সিএসইতে সূচকের বড় পতন, বেশিরভাগ শেয়ার কমেছে ছবি: সংগৃহীত
রবিবার (১৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সামান্য বৃদ্ধি দেখা গেলেও সিএসইতে লেনদেন কমেছে। উভয় পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম কমেছে।
 
বাজার পর্যালোচনায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে সূচকের শুরুতে উত্থান হলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নিচ্ছে। রবিবার সকালে লেনদেন শুরুতেই ডিএসইএক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু এক ঘণ্টা পর থেকেই পতন শুরু হয়ে পুরো লেনদেন চলাকালীন স্থায়ী হলো।
 
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭.০৭৫ পয়েন্ট কমে ৫,০৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ২৩.৯৬ পয়েন্ট কমে ১,০৬২ এবং ডিএস৩০ সূচক ২৯.৭৩ পয়েন্ট কমে ১,৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; এর মধ্যে ৪৪টির দাম বেড়েছে, ৩১৪টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ১১৩.৬১ পয়েন্ট কমে ৮,৭৮৪ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪.৯৯ পয়েন্ট কমে ১৪,২৭৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১২৪.০৩ পয়েন্ট কমে ১২,৫৫৭ পয়েন্টে অবস্থান করছে। মোট ১৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; ৩১টির দাম বেড়েছে, ১৩৪টির কমেছে এবং ১৩টির অপরিবর্তিত। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা।
 
বাজার বিশ্লেষকরা বলেন, সূচকের পতনের পেছনে আংশিকভাবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় বিনিয়োগকারীদের সংযত পদক্ষেপ প্রভাব ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।