ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দুর্নীতির অভিযোগে চীনের শীর্ষ সেনা কর্মকর্তা হে ওয়েইডং বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৯:২২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৯:২২:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
দুর্নীতির অভিযোগে চীনের শীর্ষ সেনা কর্মকর্তা হে ওয়েইডং বরখাস্ত ছবি: সংগৃহীত
চীনের তৃতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের সহ-সভাপতি জেনারেল হে ওয়েইডং-কে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরখাস্ত করেছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে সামরিক বাহিনীতে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এ ঘটনায় নৌবাহিনীর অ্যাডমিরাল মিয়াও হুয়া ও সেনাবাহিনীর জেনারেল লিন শিয়াংইয়াংসহ আরও আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। এসব কর্মকর্তার বিরুদ্ধে সামরিক ক্রয় প্রক্রিয়া ও প্রতিরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল।
 
জেনারেল হে ওয়েইডং ছিলেন চীনের সামরিক নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে থাকা অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার অপসারণকে চীনা সামরিক বাহিনীর ভেতরে ব্যাপক শুদ্ধি অভিযানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শি জিনপিং প্রশাসনের এই পদক্ষেপ সেনাবাহিনীর অভ্যন্তরীণ স্বচ্ছতা জোরদার এবং নেতৃত্ব কাঠামোতে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার প্রচেষ্টা।
 
সূত্র: The New York Times

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।