ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:২৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:২৯:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি ছবি: সংগৃহীত
ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবায়ি জেনেভায় মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে বলেছেন, গাজার যুদ্ধবিরতি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়কে ভুলিয়ে দিতে পারবে না। আন্তর্জাতিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
 
হাজিবাবায়ি আন্তর্জাতিক সমাজের পদক্ষেপের অভাব এবং দখলদার ইসরায়েলের অবৈধ কার্যক্রমকে মানবিক বিপর্যয়ের কারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের ইসরায়েলের প্রতি সমর্থনকে আন্তর্জাতিক আইন ও সংস্থা গ্রহণযোগ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
 
ডেপুটি স্পিকার আরও বলেন, মুসলিম বিশ্বে ঐক্য, সংহতি ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, দখলদার বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি জাতির অধিকার পুনরুদ্ধারে কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করবে।
 
এ বৈঠক আইপিইউ'র ১৫১তম সম্মেলনের অংশ, যা রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে। এতে ইরানের সংসদীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।