ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১৫ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ১০:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ১০:৩৭:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
১৫ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ ছবি: সংগৃহীত
আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা আর এই অ্যাপে লগ ইন করতে পারবেন না। শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন–এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
 
মেটা জানিয়েছে, পরিবর্তনটি শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মেসেঞ্জারের মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণ স্বাভাবিকভাবে চালু থাকবে। ডেস্কটপ অ্যাপের ব্যবহারকারীরা পরবর্তীতে ফেসবুকের ওয়েব প্ল্যাটফর্ম বা মেসেঞ্জার ডটকমের মাধ্যমে চ্যাট করতে পারবেন।
 
মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণার পর থেকে ডেস্কটপ অ্যাপে লগইন করা আর সম্ভব হবে না এবং ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে।
 
মেসেঞ্জারের হেল্প পেইজে বলা হয়েছে, “ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ব্যবহারকারীরা ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন অ্যাপটি ব্যবহার করা যাবে, তারপর এটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে যাবে। তাই অ্যাপটি মুছে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।”
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ডেস্কটপ অ্যাপ বন্ধের এই সিদ্ধান্ত এসেছে রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা চ্যালেঞ্জ ও মাল্টিপ্ল্যাটফর্ম সমন্বয়ের জটিলতা থেকে। যদিও মেটা আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত কারণ প্রকাশ করেনি।
 
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, মেটা সম্ভবত তার মেসেঞ্জার ইকোসিস্টেমকে সরলীকরণ এবং ওয়েবভিত্তিক অভিজ্ঞতা উন্নত করার কৌশল নিচ্ছে। এর ফলে নিরাপত্তা জোরদার হবে, তবে নিয়মিত ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এটি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।