ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বসতঘরের মেঝের নিচে মিলল বিষধর পদ্মগোখরার ৩১টি বাচ্চা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:০২:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
বসতঘরের মেঝের নিচে মিলল বিষধর পদ্মগোখরার ৩১টি বাচ্চা ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বসতঘরের মেঝের নিচ থেকে ৩১টি বিষধর পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, পূর্ব দেওয়াননগর মিঠা ছড়ারকূল এলাকায় বুধবার (২২ অক্টোবর) বিকালে দুটি ঘরের মেঝের নিচ থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকাজটি সম্পূর্ণ করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের হাটহাজারী প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহকারী মো. জিসাত।
 

উদ্ধারকারীরা জানিয়েছেন, ৩১টি সাপের বাচ্চার সঙ্গে তারা ৪০টি সাপের ডিমের খোসাও পেয়েছেন। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, মেঝের নিচে আরও সাপের বাচ্চা থাকতে পারে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “ওয়াইল্ড লাইফ টিম আমাদের কাছে সাপের বাচ্চাগুলো হস্তান্তর করবে। পরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এদের নিরাপদভাবে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।”
 

এ ধরনের বিষধর সাপের উপস্থিতি সাধারণ বসতঘরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।