ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকায় হিউম্যান বিলবোর্ড বিপ্লব: শরীরে স্ক্রিন বয়ে চলছে নতুন বিজ্ঞাপনের যুগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:২৭:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
ঢাকায় হিউম্যান বিলবোর্ড বিপ্লব: শরীরে স্ক্রিন বয়ে চলছে নতুন বিজ্ঞাপনের যুগ ছবি: সংগৃহীত
ঢাকার রাস্তায় এখন নতুন এক বিজ্ঞাপন মাধ্যমের পদচারণা—মানুষের পিঠে ডিজিটাল স্ক্রিন। শহরের বিভিন্ন ব্যস্ত মোড়ে সন্ধ্যা নামলেই দেখা যায় সারিবদ্ধ তরুণদের দল, প্রত্যেকের পিঠে ঝোলানো উজ্জ্বল ডিসপ্লে, যেখানে ভেসে ওঠে পণ্য, ব্র্যান্ড ও ইভেন্টের প্রচারণা। ‘স্মার্ট স্ক্রিন ডিজিটাল’ নামের এই উদ্ভাবনী উদ্যোগটি বাংলাদেশের বিজ্ঞাপন জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
 
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নেওয়াজ আকবর হোসাইন জানান, দুবাইয়ে হিউম্যান বিলবোর্ড দেখে তার মাথায় আসে ধারণাটি। সেখান থেকে প্রায় এক বছর গবেষণা ও নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পর এ বছরের শুরুতে শুরু হয় “স্মার্ট স্ক্রিন ডিজিটাল”-এর কার্যক্রম। এখন প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শহরের ব্যস্ততম এলাকায় দলগুলো ঘুরে ঘুরে বিজ্ঞাপন প্রচার করে—গুলশান, বনানী, তেজগাঁও থেকে শুরু করে ধানমন্ডি ও সীমান্ত স্কয়ার পর্যন্ত।
 
এই চলমান বিজ্ঞাপনগুলো সাধারণ বিলবোর্ডের তুলনায় অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে, কারণ এগুলো স্থির নয়, চলমান। বিজ্ঞাপনদাতারা চাইলে ‘শেয়ারড’ বা ‘ডেডিকেটেড’ স্ক্রিন সেবা নিতে পারেন, যার খরচ এক সপ্তাহের জন্য প্রায় ৩০ হাজার টাকা থেকে শুরু। প্রতিষ্ঠানের দাবি, তাদের মোবাইল স্ক্রিন সার্ভিস প্রচলিত বিলবোর্ডের তুলনায় অর্ধেক খরচে অন্তত তিনগুণ বেশি ভিজিবিলিটি দেয়।
 
বর্তমানে “স্মার্ট স্ক্রিন ডিজিটাল”-এর হাতে রয়েছে প্রায় ৩০টি ব্যাকপ্যাক স্ক্রিন, যা নিজেদের প্রযুক্তিতেই তৈরি। প্রতিটি স্ক্রিনে রয়েছে শক্তিশালী ব্যাটারি, ইন্টারনেট সংযোগ ও ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম। টিম লিডারদের তত্ত্বাবধানে তরুণ কর্মীরা কেবল বিজ্ঞাপন প্রদর্শনই করেন না, বরং পথচারীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে পণ্যের তথ্যও জানান—যা ‘ওয়ার্ড অফ মাউথ’ মার্কেটিং হিসেবে অতিরিক্ত প্রভাব তৈরি করে।
 
সেলস ও মার্কেটিং বিভাগের দায়িত্বে থাকা ঐশিকা জয়া জানান, “প্রতিমাসেই নতুন ক্লায়েন্ট যুক্ত হচ্ছে। অনেকেই নিজের ব্র্যান্ডকে আলাদা ভাবে তুলে ধরতে চান, আর আমরা সেটাই দিচ্ছি—একটি চলমান, আলো ছড়ানো বিজ্ঞাপনের অভিজ্ঞতা।”
 
বর্তমানে তাদের ক্লায়েন্ট তালিকায় রয়েছে পাঠাও, চরকি, ও বেশ কিছু স্থানীয় ব্র্যান্ড। টিম লিডার মোহাম্মদ বিল্লাল জানান, “মানুষ এখন থেমে তাকায়, জানতে চায়, ভিডিও করে। এই আগ্রহই আমাদের সাফল্যের ইঙ্গিত।”
 
‘স্মার্ট স্ক্রিন ডিজিটাল’-এর অফিস ঢাকার তেজগাঁও নাবিস্কো রোডে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও মাঠ পর্যায়ের দলগুলোর মাধ্যমে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।