ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

প্যাংগং হ্রদে চীনের বড় সামরিক নির্মাণ, স্যাটেলাইটে ধরা পড়ল অস্ত্রাগার ও বাঙ্কার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৩০:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
প্যাংগং হ্রদে চীনের বড় সামরিক নির্মাণ, স্যাটেলাইটে ধরা পড়ল অস্ত্রাগার ও বাঙ্কার ছবি: সংগৃহীত
পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের তীরে চীন জোরকদমে সামরিক নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে অস্ত্রাগার, বাঙ্কার, রেডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হচ্ছে।
পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের পূর্ব তীরে চীনা সামরিক উপস্থিতি বেড়ে যাচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উপগ্রহ চিত্রে দেখা গেছে চীনা পিপলস লিবারেশন আর্মি (PLA) এখানে বড় ধরনের নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। নির্মাণাধীন স্থাপনার মধ্যে রয়েছে অস্ত্রাগার, সেনা বাঙ্কার, রেডার এবং যানের শেড।
 
সূত্রের তথ্য অনুযায়ী, গালওয়ান উপত্যকা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই এলাকা তৈরি হচ্ছে নতুন চীনা বিমান-প্রতিরক্ষা কমপ্লেক্সের জন্য। স্যাটেলাইট চিত্রে কমান্ড ও নিয়ন্ত্রণ ভবন, ব্যারাক, যানবাহনের শেড, যুদ্ধাস্ত্র সংরক্ষণাগার এবং রেডার স্পষ্টভাবে ধরা পড়েছে।
 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও সেখানে তৈরি হচ্ছে। ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের মতে, চীনের HQ-9 সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য বিশেষ জায়গা তৈরি হচ্ছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের অলসোর্স অ্যানালাইসিসের গবেষকরা প্রথম এই কাঠামো শনাক্ত করেন। তারা দেখেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে, ভারতের নিওমা বিমানঘাঁটির বিপরীতে গার কাউন্টিতে এই কমপ্লেক্সের একটি প্রতিরূপও রয়েছে। এই নির্মাণ কার্যক্রম পূর্ব লাদাখে চীনের সামরিক ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।