ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৮:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আনু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার, মো. কালুর কন্যা হাবীবা আক্তার এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার। তাদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে, এবং সুমাইয়া ও হাবীবা চাচাতো বোন বলে জানা গেছে।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার হোসেন জানান, বিকেলে খেলার সময় অসাবধানতাবশত তিন শিশু পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে চারপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।