ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মাদাগাস্কারে সাবেক প্রেসিডেন্ট রজোয়েলিনার নাগরিকত্ব বাতিল, ভবিষ্যতে নির্বাচনে নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৩২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৩২:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
মাদাগাস্কারে সাবেক প্রেসিডেন্ট রজোয়েলিনার নাগরিকত্ব বাতিল, ভবিষ্যতে নির্বাচনে নিষেধাজ্ঞা

মাদাগাস্কারের অন্তর্বর্তীকালীন সামরিক প্রশাসন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রজোয়েলিনার নাগরিকত্ব বাতিল করেছে। কর্তৃপক্ষের দাবি, রজোয়েলিনা ২০১৪ সালে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন, যা দেশটির ১৯৬০ সালের নাগরিকত্ব আইনের পরিপন্থী। আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব মেনে নেওয়া হয় না, সেই কারণেই প্রশাসন তার মাদাগাস্কার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
 

দশকজুড়ে দেশটির রাজনীতিতে প্রভাবশালী এই নেতা সম্প্রতি সামরিক অভ্যুত্থান ও জেনারেশন জেডের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। ক্ষমতা হারানোর মাত্র দশ দিন পরই এ সিদ্ধান্তে আসে অন্তর্বর্তীকালীন সরকার। ৫১ বছর বয়সী রজোয়েলিনা এখন থেকে আর কোনো জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য থাকছেন না—দেশটির নতুন প্রশাসন এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রজোয়েলিনার নাগরিকত্ব বাতিলের এই পদক্ষেপ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মাদাগাস্কারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিন্যাসেও এর প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।