ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাবনায় ট্রাকচাপায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩০:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
পাবনায় ট্রাকচাপায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত সংগৃহীত ছবি
 

পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভ্যানে করে দুই শিক্ষার্থী নিয়ে স্থানীয় একটি স্কুলের পথে যাচ্ছিলেন ভ্যানচালক। বাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে পাবনামুখী বাঁশবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।
 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
 

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।