ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াত আমিরের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৩:৫৪:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াত আমিরের ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বদনাম দেওয়া হয় জামায়াত নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?”
 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায়। ক্ষমতায় গেলে সরকার বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করবে বলেও জানান তিনি।
 

কর্মজীবী নারীদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মায়েরা সন্তান জন্ম দেন, লালন-পালন করেন, আবার পেশাজীবীর দায়িত্বও পালন করেন। নারী ও পুরুষের সমান ৮ ঘণ্টা কাজ করা নারীদের প্রতি অবিচার।”
 

তিনি জানান, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি, তবে ৫ ঘণ্টার কর্মঘণ্টা বাস্তবায়নের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।