ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চায় সরকারি কলেজ শিক্ষক সমিতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৪:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চায় সরকারি কলেজ শিক্ষক সমিতি ছবি: সংগৃহীত
টেকসই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি কলেজ শিক্ষক সমিতি (গকশিস) জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য আলাদা, আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির দাবি—যোগ্য ও মেধাবী ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন ও ভাতার বিশেষ কাঠামো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
 
সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গকশিস নেতারা তাদের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে জমা দেন। সেখানে তারা সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড সংখ্যা কমিয়ে ১৫টি করার প্রস্তাব দেন এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান।
 
প্রস্তাবনায় আরও বলা হয়, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো, বছরে দুই উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ করা এবং বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা প্রয়োজন। পাশাপাশি চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ এবং পেনশন সুবিধা বর্তমান ৯০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও করা হয়েছে।
 
শিক্ষক সমিতি মনে করে, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত হলে তা সরাসরি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।