ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:০৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:০৮:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত ছবি: সংগৃহীত
দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। উভয় বিমানই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় মোট পাঁচ ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। এই ঘটনার ফলে আবারও মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে প্রশ্ন ওঠেছে।
 
রোববার বিকেলে উভয় বিমান ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করেছিল। এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে এবং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটকে ইজেকশন করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, সবাই সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায় রয়েছে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।
 
ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে অংশ নিচ্ছে। গ্রীষ্মকালীন মধ্যপ্রাচ্যের মিশন শেষে এটি এখন ওয়াশিংটনের নেভাল বেস কিটস্যাপে ফিরছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার জন্য নিমিৎজকে সেখানে পাঠানো হয়েছিল।
 
বিশ্লেষকরা বলছেন, এমন ধারাবাহিক দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর বিমান পরিচালনার নিরাপত্তা প্রক্রিয়া এবং প্রশিক্ষণ মানের উপর নতুন প্রশ্ন উত্থাপন করছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।