ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা, জারি সতর্কতা ও ত্রাণ কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:২৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:২৩:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা, জারি সতর্কতা ও ত্রাণ কার্যক্রম ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ঝড়ের প্রভাব শুরু হয় এবং তা উত্তর–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
 

আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে কাকিনাড়া সংলগ্ন অঞ্চল হয়ে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। তখন এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
 

মোন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু সংশ্লিষ্ট মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপর থাকতে নির্দেশ দিয়েছেন। কৃষকদের সতর্ক করে আইএমডি জানিয়েছে, নিম্নাঞ্চলের ধান ও সবজি ফসলের ক্ষতি হতে পারে, তাই দ্রুত জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে।
 

ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকার হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যের বেশ কয়েকটি স্কুল–কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিন ওই সব রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্তৃপক্ষ উপকূলীয় বাসিন্দাদের আবহাওয়ার বুলেটিন নিয়মিত অনুসরণ করতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।