ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

খাগড়াছড়িতে প্রায় সোয়া কোটি টাকার অবৈধ কাঠ জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:৩৩:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
খাগড়াছড়িতে প্রায় সোয়া কোটি টাকার অবৈধ কাঠ জব্দ অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে প্রায় সোয়া কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। গত বুধবার বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়, বুধবার দেওয়ানপাড়া এলাকা থেকে প্রায় চার হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। খবর বিডিনিউজের।
 
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের নিরাপত্তা, আইন–শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা বাহিনী সবসময় বদ্ধপরিকর এবং এ ধারা অব্যাহত থাকবে। এ বিষয়ে লক্ষীছড়ির রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটির অশ্রেণিভুক্ত বন থেকে জব্দ করা এসব কাঠের মধ্যে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির গাছের কাঠ রয়েছে। তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহন বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। জোত পারমিট ছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। এসব কাঠের জোত পারমিট নেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।