ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:৪২:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এবং যেকোনো সময় এই অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে মিয়ামি হেরাল্ড ও ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরবর্তী ধাপ হিসেবে এই হামলার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা মাদক পাচার চক্রের ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকে।
 

সূত্রমতে, আকাশপথে কয়েকদিন ধরে পরিচালিত হতে পারে এসব হামলা। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে প্রতি বছর প্রায় ৫০০ টন কোকেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাচার হয়। যদিও মাদুরোকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে মার্কিন সূত্রগুলো স্পষ্ট করে কিছু জানায়নি, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে “তার সময় শেষের দিকে।”
 

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মাদুরোর প্রশাসনের একাধিক জেনারেল যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে প্রেসিডেন্টকে হস্তান্তর করতে প্রস্তুত। এর আগে চলতি বছরের শুরুতে ওয়াশিংটন মাদুরোর গ্রেফতারে তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে, যা মার্কিন ইতিহাসে অন্যতম বৃহত্তম পুরস্কার। তার ঘনিষ্ঠ সহযোগী ও স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর বিরুদ্ধেও রয়েছে আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা।
 

ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওই এলাকায় যুদ্ধজাহাজ, এফ-৩৫ যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহভাজন নৌযানে অন্তত ১২ বার হামলা চালিয়েছে, যাতে ৫০ জনের বেশি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রকে তা বন্ধের আহ্বান জানালেও ওয়াশিংটন সে সমালোচনায় কর্ণপাত করেনি। মার্কিন সিনেটর রিক স্কট এক সাক্ষাৎকারে বলেন, “ভেনেজুয়েলায় মাদুরোর সময় ফুরিয়ে এসেছে; তার এখনই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।”
 

অন্যদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন “একটি নতুন ও অনন্ত যুদ্ধের আগুন জ্বালাতে চাইছে।” প্রতিক্রিয়া হিসেবে ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা জোরদার করে ৫ হাজার রুশ নির্মিত ইগলা-এস অ্যান্টি-এয়ারক্র্যাফট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।