ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ফেনীতে প্রবাসীর বাড়িতে চুরি, ২০ ভরি স্বর্ণসহ ৪০ লাখ টাকার মালামাল লুট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৬:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
ফেনীতে প্রবাসীর বাড়িতে চুরি, ২০ ভরি স্বর্ণসহ ৪০ লাখ টাকার মালামাল লুট ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর বাগেরহাটে কাতারপ্রবাসী নাছির উদ্দীনের বাড়িতে শুক্রবার রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরি। চোরের দল ঘরের তালা ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
 

শনিবার (১ নভেম্বর) বিকেলে নাছির উদ্দীনের স্ত্রী বেবি আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

গৃহকর্ত্রীর শ্বশুর সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। বেবি আক্তার বাপের বাড়িতে ছিলেন। রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি ও রুমের দরজা ভেঙে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “চুরির ঘটনায় মামলা রেকর্ড করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
 

এর আগে গত ১৮ অক্টোবর একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়, যেখানে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ অর্থসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।