ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:৫১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২৮:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
ইরানে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত ইরানের বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্যরা। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি।
 

 

এক বিবৃতিতে কুদস ঘাঁটি জানায়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা খাশ শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন, সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা। বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন। ওই নেতাকে লক্ষ্য করেই চালানো হয় হামলাটি। তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।


ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।