ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘লংফিন ব্যাট ফিশ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:২৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:২৬:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘লংফিন ব্যাট ফিশ’ ছবি সংগৃহীত

কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ ‘লংফিন ব্যাট ফিশ’, যা স্থানীয়ভাবে ‘কিং চাঁদা’ নামে পরিচিত। মাছটির ওজন প্রায় ৪ কেজি ৭৫০ গ্রাম।
 

রোববার (২ নভেম্বর) সকালে কুয়াকাটা সৈকতের ‘মায়ের দোয়া ফিশ ফ্রাই’ দোকানে মাছটি দেখা যায়। স্থানীয় ও পর্যটকদের কৌতূহলে দোকানে ভিড় জমে। দোকান মালিক মো. রাব্বি জানান, পৌর বাজারের এক জেলের কাছ থেকে ৯৫০ টাকা কেজি দরে মাছটি কেনা হয়েছে।
 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম লংফিন ব্যাট ফিশ। এটি টেইরা ব্যাট ফিশ বা গোলাকার মুখে ব্যাট ফিশ নামেও পরিচিত। তিনি আরও বলেন, “স্থানীয়ভাবে ‘কিং চাঁদা’ নামে পরিচিত এই মাছ সাধারণত খুব কম দেখা যায়। এ প্রজাতির মাছ দৈর্ঘ্যে প্রায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।