ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রফতানিকারকদের নগদ সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংক চালু করল টাকা–বৈদেশিক মুদ্রা সোয়াপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৪১:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
রফতানিকারকদের নগদ সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংক চালু করল টাকা–বৈদেশিক মুদ্রা সোয়াপ ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক রফতানিকারকদের নগদ টাকার চাহিদা মেটাতে নতুন টাকা–বৈদেশিক মুদ্রা সোয়াপ সুবিধা চালু করেছে। এখন থেকে রফতানিকারকরা ডলার, ইউরো বা অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রি না করেও এর বিপরীতে টাকার সুবিধা নিতে পারবেন, যা ব্যবসায়িক তারল্য সংকট কমাতে সহায়তা করবে।
 
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সোয়াপের মাধ্যমে রফতানিকারকরা তাদের বৈদেশিক মুদ্রা ব্যাংকের কাছে সাময়িকভাবে জমা দেবেন এবং ৩০ দিনের মধ্যে একই পরিমাণ মুদ্রা ফেরত নেবেন। এ সময়ে টাকার সুবিধা ব্যবহার করতে পারবেন। সোয়াপ কোনো ঋণ নয়; এটি একটি সাময়িক বিনিময় চুক্তি, যেখানে দুই মুদ্রার সুদ বা লাভের হারের পার্থক্যের ভিত্তিতে সোয়াপ পয়েন্ট নির্ধারণ করা হবে।
 
সার্কুলারে বলা হয়েছে, এই সুবিধা কেবল রফতানি কার্যক্রমের জন্য ব্যবহার করা যাবে—যেমন উৎপাদন ব্যয়, পরিবহন ও কাঁচামাল ক্রয়। স্পেকুলেটিভ লেনদেনে অর্থ ব্যবহার নিষিদ্ধ। ব্যাংকগুলোকে যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রফতানিকারকদের লিখিতভাবে জানাতে হবে যে তারা চুক্তির শর্ত, বিনিময় হার এবং ঝুঁকি সম্পর্কে অবগত।
 
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে রফতানিকারকরা বৈদেশিক মুদ্রা বিক্রি না করেও টাকার প্রবাহ নিশ্চিত করতে পারবেন। এতে ডলার বাজারে চাপ হ্রাস পাবে এবং রফতানিকারকরা তাদের আয়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। সমস্ত সোয়াপ লেনদেন যথাযথভাবে নথিভুক্ত করে নিয়মিত বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।