ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ছবি: সংগৃহীত
সেনাবাহিনী দেশের জনগণের মতো সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সঠিক সময়সূচি মেনে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী পুনরায় সেনানিবাসে ফিরতে পারবে।
 
জেনারেল মাইনুর রহমান জানান, সেনাবাহিনী ইতিমধ্যেই সরকারের রূপরেখার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সীমিত পরিসরে চলমান প্রশিক্ষণ কার্যক্রমেও নির্বাচনের সময় দায়িত্ব পালনের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলি—‘We train as we fight’। তবে গত ১৫ মাস ধরে মাঠে থাকায় স্বাভাবিক প্রশিক্ষণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।”
 
তিনি আরও উল্লেখ করেন, এই দীর্ঘ সময় সেনাবাহিনী চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করেছে এবং বেসামরিক প্রশাসনের সহায়তায় তাদের কার্যক্রম সহজ ছিল না। তবুও সদস্যরা উচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন।
 
শেষে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আশা প্রকাশ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে এলে সেনাবাহিনী পুনরায় তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রস্তুতির কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।