ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

খুলনা-মোংলা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, সাতজন আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৮:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
খুলনা-মোংলা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, সাতজন আহত ছবি সংগৃহীত

মাত্র তিন দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও সুন্দরবন ভ্রমণে যাওয়া মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই যাত্রী নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন খুলনার রুপসা এলাকার ইসমাইল মোড়ল রাজু (৩২) এবং মোংলার দিগরজ এলাকার রবিন রায় (৪০)।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানিয়েছেন, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া বাসটি তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি হঠাৎ ব্রেক করায় উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাস ও মোটরসাইকেলের সাতজন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেলের যাত্রীরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার একই মহাসড়কের তেতুলিয়া ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে বাবুরবাড়ি এলাকায় মোটরসাইকেল ও অন্য যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।