ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কালমায়েগির’ পর ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ফাং-ওয়ং’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৩১:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
কালমায়েগির’ পর ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ফাং-ওয়ং’ ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছে। সাম্প্রতিক টাইফুন ‘কালমায়েগির’ ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার আগেই দেশটির দিকে ধেয়ে আসছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। ফিলিপাইনের আবহাওয়া দফতর (পিএজিএএসএ) জানিয়েছে, রোববার রাতে দেশের পূর্ব উপকূলে স্থলভাগে আঘাত হানার আগে এটি “সুপার টাইফুনে” রূপ নিতে পারে।
 

শনিবার এক ব্রিফিংয়ে পিএজিএএসএর আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা জানান, টাইফুন ‘ফাং-ওয়ং’ প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে। ইতোমধ্যে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই ঘূর্ণিঝড়টি বর্তমানে কেন্দ্রে ঘণ্টায় ১৪০ থেকে ১৭০ কিলোমিটার বেগে বইছে, যা স্থলভাগে পৌঁছানোর সময় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিবেগে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস, গাছ উপড়ে পড়া এবং ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
 

আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, বিশেষ করে বিকোল অঞ্চল ও সামারের কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে। নিম্নাঞ্চলীয় ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি সামুদ্রিক সব কার্যক্রম স্থগিতের আহ্বান জানানো হয়েছে।

এদিকে সোমবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন এবং ফিলিপাইনের রাষ্ট্রীয় বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে।
 

গত সপ্তাহে আঘাত হানা টাইফুন ‘কালমায়েগির’-এর তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২০৪ জন এবং ভিয়েতনামে পাঁচজন নিহত হয়। কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হন, এবং বহু এলাকা এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন। ফিলিপাইন সরকার জানিয়েছে, তখন প্রায় আট লাখ মানুষকে আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
 

প্রতিবছর গড়ে ২০টিরও বেশি ঝড় ও টাইফুনের মুখোমুখি হয় ফিলিপাইন। চলতি বছরই সুপার টাইফুন ‘রাগাসা’ ও ‘বুয়ালই’-এর মতো ঝড় দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
 

সূত্র: রয়টার্স
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।