ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ, পুলিশের হামলার নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৪:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ, পুলিশের হামলার নিন্দা ছবি: সংগৃহীত
দশম গ্রেডের বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
 
শনিবার (৮ নভেম্বর) রাত ৯:৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবো—ইনশাল্লাহ।’
 
এদিকে দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালানোরও ঘোষণা দিয়েছেন।
 
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ শনিবার সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি নিশ্চিত করেছেন।
 
শিক্ষকদের এই কর্মবিরতি ও আন্দোলনের কারণে আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্ষিক পরীক্ষা পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।