ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পুতিনের নির্দেশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:০৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:০৬:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
পুতিনের নির্দেশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ । সংগৃহীত ছবি
 

রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে এই কাজ চলছে এবং ফলাফল সম্পর্কে জনগণকে পরে অবহিত করা হবে।
 

ল্যাভরভ বলেন, “৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ বাস্তবায়নের বিষয়টি অনুমোদন করা হয়েছে। বর্তমানে এটি নিয়ে কাজ চলছে।”
 

এর আগে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দেন। তার এই ঘোষণার পরপরই পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন বলে জানা গেছে।
 

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ট্রাম্পের ঘোষণার বিষয়ে রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানহীন অবস্থার কারণে ট্রাম্প পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেন। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবারের মতো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছেন তিনি। সূত্র: তাস


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।