ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে নতুন মূল্যায়ন পদ্ধতি, ফাইনাল পরীক্ষায় ৮০% নম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৪০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৪০:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯৯ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে নতুন মূল্যায়ন পদ্ধতি, ফাইনাল পরীক্ষায় ৮০% নম্বর ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা ও মূল্যায়ন কাঠামোতে বড় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে প্রতি কোর্সের মোট নম্বরের ৮০ শতাংশ থাকবে ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে (Continuous Assessment) নির্ধারিত হবে।
 
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরণ, পরীক্ষার সময় ও ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতিতে এই পরিবর্তন কার্যকর হবে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, ৪ ক্রেডিট কোর্সে ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে; পূর্ণমান ৮০, সময় ৪ ঘণ্টা। ৩ ক্রেডিট কোর্সে ৯টির মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে; পূর্ণমান ৬০, সময় ৩ ঘণ্টা। ২ ক্রেডিট কোর্সে ৬টির মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে; পূর্ণমান ৪০, সময় ২ ঘণ্টা। প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপপ্রশ্ন (ক, খ, গ বা a, b, c) থাকতে পারবে।
 
ধারাবাহিক মূল্যায়নে— ৪ ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, ক্লাস উপস্থিতিতে ৫, ইন-কোর্স পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে (মোট ২০)। ৩ ক্রেডিট কোর্সে মোট ১৫ এবং ২ ক্রেডিট কোর্সে মোট ১০ নম্বর ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে, এবং এই পরিবর্তনের লক্ষ্য শিক্ষার্থীদের ধারাবাহিক শেখার প্রবণতা বৃদ্ধি ও মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।