ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ: পরিবারের উদ্বেগ, পুলিশের অনুসন্ধান চলছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ: পরিবারের উদ্বেগ, পুলিশের অনুসন্ধান চলছে ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর থেকে তার খোঁজ মিলছে না। সর্বশেষ মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে তার অবস্থান শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবার ও সহকর্মীরা চরম উদ্বেগে রয়েছেন।
 
জানা গেছে, রোববার সকালে নাঈম রহমান নিয়মিতভাবে অফিসে যোগ দেন। তবে দুপুরের দিকে তিনি হঠাৎ অফিস থেকে বেরিয়ে যান, রেখে যান নিজের ব্যাগ ও পরিচয়পত্র। এরপর তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।
 
দুপুর ১২টা ৫৩ মিনিটে সহকর্মী এক কর্মকর্তাকে পাঠানো শেষ বার্তায় তিনি লিখেছিলেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া”—যেখানে তিনি ছোট বোনের চাকরির বিষয়ে অনুরোধ করেছিলেন। বার্তাটি দেখে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন।
 
সহকর্মীদের বরাতে জানা গেছে, দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে নাঈম রহমান পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
 
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন গভীর উদ্বেগে আছেন। কেউ তার সন্ধান পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”
 
ইতোমধ্যে তার নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ ধরে অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।