ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৭:৩৫:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম বাজার এলাকায় পানিতে ডুবে ইউছূফ (বয়স দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 

বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউছূফ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ছোট্ট ইউছূফ বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের অজান্তে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশু ইউছূফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।