ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:০৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:০৫:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ছবি: সংগৃহীত
ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির সামনের অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-চট্টগ্রাম রুটের রনি-রানা পরিবহনের একটি বাস নিয়মিত মহাসড়কের ঢাকামুখী লেনে রাতের দিকে পার্ক করা থাকে। রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক আসনসহ ভেতরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসেন বলেন, “প্রতিদিন এখানেই বাসগুলো পার্ক করে রাখা হয়। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি, আগুন লেগে গেছে। সবাই মিলে পানি এনে নেভানো হয়, না হলে পুরো বাসটাই পুড়ে যেত।”
 
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে।”
 
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, “এটি নাশকতার ঘটনা কিনা তা তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।