ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা, একাধিক অঞ্চলে সতর্কতা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:২৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:২৮:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা, একাধিক অঞ্চলে সতর্কতা জারি ছবি সংগৃহীত

সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশজুড়ে ভারি বৃষ্টি, বজ্রঝড় এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির ও জাজানসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে বৃষ্টি ভিন্নমাত্রায় হতে পারে। কিছু এলাকায় তা মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সিভিল ডিফেন্স, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নাগরিকদের সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ নালা বা উপত্যকা এড়িয়ে চলতে এবং কম দৃশ্যমানতার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।