ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত ২৬০ ফিলিস্তিনি, পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৫০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৫০:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত ২৬০ ফিলিস্তিনি, পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গত এক মাসে ইসরাইলি হামলায় অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত এবং ৬৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। উত্তর থেকে দক্ষিণ—গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে, একইসঙ্গে পশ্চিম তীরেও সহিংসতা থামছে না।
 

স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ এবং খান ইউনিসে ইসরাইলি বাহিনী নতুন করে হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির পরও নিয়মিত আগ্রাসনের কারণে গত এক মাসে বহু বাসিন্দা প্রাণ হারিয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন।
 

অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি উত্তপ্ত। হেবরনের উত্তরের বেইত উমর এলাকায় গুলিতে কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজনকে আটক করা হয়। জেরুজালেমের বিভিন্ন অঞ্চলেও অভিযান চালানোর সময় গুলিবর্ষণে বহু মানুষ আহত হন।
 

এদিকে, হামাস জানিয়েছে, গাজার ভেতরে ইসরাইলি আগ্রাসনের মধ্যেই তারা আরও একজন জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে। সংগঠনটির দাবি, যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করছে।
 

রাফাহ শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, শীতের ঝড় ঘনিয়ে আসায় আশ্রয়হীন হাজারো মানুষের জন্য পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিতে পারে। তাবু বা ভাঙ্গা ঘরে থাকা পরিবারগুলোর কাছে ঠান্ডা ও বৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধের কোনো উপায় না থাকায় জরুরি সহায়তা ছাড়া বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
 

অন্যদিকে, দুর্নীতির মামলায় নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ মাফ করে দেওয়ার আবেদন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে শুধুমাত্র ক্ষমা পেতে দোষ স্বীকারে অনীহা প্রকাশ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।